আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের জাজিরা পৌরসভার ৩নং ওয়ার্ড ঢালী কান্দি গ্রামে আঃ আজিজ ঢালীর গোয়ালঘরে দিনদুপুরে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুইটি গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই।
২২ ফেব্রুয়ারী শনিবার দুপুর ২টার দিকে গোয়ালঘরের পাশে থাকা পাটখড়ি পালা থেকে আগুনের সূত্রপাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আজিজুল ঢালী জানান, কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা আমার জানা নেই। অগ্নিকান্ডের ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বাড়িতে এসে দেখি। আমার গোয়ালঘর সহ প্রায় ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকার দামে দুইটি গাভী পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি একজন সাধারণ কৃষক, কৃষি ও গবাদী পশুর পালায়নের মধ্যে দিয়ে আমি এবং আমার পরিবারের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। আমি দুইটি গাভীকে হারিয়ে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছি। জাজিরা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শামীম রেজার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, জাজিরা পৌরসভা ৩নং ওয়ার্ড ঢালী কান্দি গ্রামে আঃ আজিজ ঢালীর গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনার স্থানে দ্রুত যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু সড়কের দুই পাশে বাঁশের ঝার থাকার কারণে যথাসময়ে পৌঁছাতে পারিনি। স্থানীয় প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছে।
অগ্নিকান্ডের ঘটনায় আজিজুল ঢালীর অগ্নিদগ্ধ হয়ে একটি গাভী ঘটনাস্থলে মারা গিয়েছে এবং অন্য একটি গাভীর অবস্থা খুবই আশংকা জনক। এই অগ্নিকান্ডের ঘটনায় আজিজুল ঢালীর প্রায় ৪,০০,০০০/= (চার লক্ষ) টাকা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
You must be logged in to post a comment.