শরীয়তপুরের জাজিরায় ইউপি নির্বাচনে সহিংসতায় আহত-২

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন

আসন্ন ৩১জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে শরীয়তপুর জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নাসির উদ্দিন জমাদার এর সমর্থক মোঃ আনিছ ঢালী (৬০) মোঃ জাহিদুল ইসলাম ঢালী (২৫) নামে ২ ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিদন্ধী চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসেন ঢালীর সমর্থকরা।

আহত আনিছ ঢালী কে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মোঃ জাহিদ ঢালীর অবস্থা আশা জনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

২৩ জানুয়ারি রবিবার বেলা ১১ টার দিকে নাওডোবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গফুর মুন্সীর কান্দী গ্রামে মোঃ খলিল মিয়ার চায়ের দোকানে মোঃ আনিছ ঢালী ও তার ভাতিজা মেঃ জাহিদ হোসেন ঢালী চা খাওয়ার জন্য গেলে প্রতিদন্ধী চেয়ারম্যন প্রর্থী  আলমগীর ঢালীর সমর্থক মোঃ মোতাহার ঢালী, মোজাম্মেল ঢালী, মানিক ঢালীসহ প্রায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন জমাদার গনমাধ্যমকে বলেন আমার প্রতিদন্ধী চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন ঢালীর সমর্থক মোতাহার ঢালী মানিক ঢালী, মোজাম্মেল হক ঢালী গং ব্যক্তিরা আমার সমর্থক মোঃ জাহিদ ঢালী ও মোঃ আনিছ ঢালীকে কুপিয়ে জখম করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে জাজিরা থানায় মামলা দায়ের করেছি।

জাজিরা থানা পুলিশ জানিয়েছেন নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্রকরে সহিংসতার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন ঢালীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমার সমর্থকদের ঘর-বাড়ী ভাংচুর করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ