লন্ডন থেকে সিলেটে আরও দুইশ জন প্রবাসী দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তারা সিলেটে অবতরণ করেন। আমাদের প্রতিবেদক কে নিশ্চিত করেন সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।
তিনি বলেন, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৩৭ জন যাত্রী নিয়ে সে ফ্লাইট ঢাকা যায় এবং ২০০ জন প্রবাসী সিলেটে নামেন। সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে রাখা হবে চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।
এদিকে, সিলেট বিমানবন্দরে ২০০ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
You must be logged in to post a comment.