লক্ষ্মীপুর সদর উপজেলায় ঈদ উপহার পেলো ১৭৯৭৫ টি পরিবার

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ৪:৩৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাবে লক্ষ্মীপুর সদর উপজেলা ১৭৯৭৫ টি পরিবার। প্রত্যেক পরিবার পাবে ১০ কেজি করে চাল। এর নিমিত্তে আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৬৪৩ টি পরিবারে উপহার বিতরন করেন লাহারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারি।

এসময় উপস্থিত ইউপি সচিব মিজানুর রহমান, প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যগন,লাহারকান্দী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান আব্বাস, যুবলীগ নেতা লিঠন,ইউপি উদ্যেক্তা সামসুদ্দোহা আরজু,রাজু সহ প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহার বিতরন শেষে… বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে ফলজ,বনজ, ভেষজ ২ টি করে বৃক্ষের চারা বিতরন করেন ২৫০ পরিবারের মধ্যে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ