মেঘনা নদীর পানি আকস্মিক বৃদ্ধির ফলে সদর উপজেলার চর রমনি মহন এলাকায় মজু চৌধুরী ঘাটে প্রবেশের প্রধান সড়ক দেবে যাওয়া বুধবার বিকেল থেকে লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
লক্ষ্মীপুর-ভোলা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারে আটকা পড়েছে কয়েকশ’ মালবাহী ট্রাক, যাত্রীবাহী যানবাহন। নদী পার হতে না পেরে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
বিআইডবিউটিসি’র লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের কর্মকর্তা আবুল হাসেম জানান, মেঘনা নদীর পানি বৃদ্ধি ও রাস্তা দেবে যাওয়ার লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে।
এখন পানি নেমে গেছে এবং রাস্তা মেরামত করা হয়েছে কিন্তু ভোলায় সমস্যার কারনে ফেরি চলাচল বন্ধ রয়েছ। ভোলা ফেরি ঘাট ঠিক হলেই ফেরি চলাচল শুরু হবে।
You must be logged in to post a comment.