লক্ষ্মীপুরের রায়পুরে রাছেল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) ভোরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের ৫নং ওয়ার্ড মাঝি বাড়ীর সুপারী বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রাছেল ওই এলাকার মাঝি বাড়ীর শেকান্তর মিয়ার ছেলে।
হাজীমারা ফাঁড়ি পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ জানান, ভোরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহাজান মোল্লা বলেন, নিহত রাছেলের মানষিক সমস্যা ছিল। কিছুদিন পূর্বে সে তার মা বাবাকে বাড়ীর সবগুলো জমি তার নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
ঘটনাটি তার বাবা মা আমাকে জানিয়েছে। মনে হয় তার নামে জমি লিখে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে।
You must be logged in to post a comment.