লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৮:৫৯ অপরাহ্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫০তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে (আজ) বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এর পর বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পর্যায়ক্রমে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।

পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার কামরুজ্জজামানও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ