লক্ষ্মীপুরে জামা-কাপড় আয়রন (ইস্ত্রি) মেশিনের সুইস দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মমিন উল্যা (৭০) নামে এক লন্ড্রী দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিন উল্যা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। চাঁদখালী বাজারে তার লন্ড্রী দোকান ছিল। তিনি স্বপরিবারে চাঁদখালী বাজারের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মমিন উল্যা দোকানে আয়রন মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। আয়রন মেশিনের সংযোগ তারে লিকেজ থাকার কারণে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মমিন উল্যা মারা যান।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী জানান, ঘটনাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়াকে জানানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ কর্মকর্তার পরামর্শে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
You must be logged in to post a comment.