লক্ষ্মীপুরে নতুন করে আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়লো ১ হাজার ৫শ ১ জন। ৭আগষ্ট পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৬জন। পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছে ৮৫জন।
অপরদিকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১ হাজার ১শ ৭৫জন। এ দিকে করোনা আক্রান্ত ব্যক্তিরা সদর হাসপাতালসহ স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আবার কেউ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
মারা যাওয়া ব্যাক্তিরা কেউ হাসপাতাল অথবা কেউ বাড়িতে মারা যান বলে নিশ্চিত করেন স্বাস্থ্য বিভাগ। আর এসব নিহত ব্যাক্তিদের দাফনসহ সব কাজ করে যাচ্ছেন, সবুজ বাংলাদেশ,ইনাফা,ব্লার্ড ডোনার্স ক্লাব ও নন্দন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
You must be logged in to post a comment.