লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক বাদশা’র দৃষ্টান্ত-মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ গ্রামবাসী।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় ঘন্টা-ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লক্ষ্মীপুর ফ্রেন্ডস সার্কেল'(এল.এফ.সি)।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল রাজ্জাক রাসেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহিন আলম,কার্যকরী পরিষদের সভাপতি নিশাত রিপন,যুগ্ন সাধারণ সম্পাদক সৌরভ চৌধুরী, অর্থ সম্পাদক মারুফ আহম্মেদ সোহান, ক্রীড়া সম্পাদক ইউসুফ মাহমুদসহ প্রমুখ।
বক্তরা মানববন্ধনে বলেন, ৬ বছরের শিশুকন্যা ধর্ষণের ৫ ঘন্টার মধ্যে ধর্ষক ৬০ বছরের বৃদ্ধ বাদশাকে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। দ্রুত এ মামলার বিচার যেনো শুরু হয়।
প্রসঙ্গত : সোমবার ( ৩ আগস্ট) বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের আব্দুর রব মাঝি বাড়িতে ধর্ষণের শিকার হন ৬ বছরের শিশুকন্যা। ঘটনার ৫ ঘন্টার মধ্যে পুলিশ ধর্ষক বাদশাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
You must be logged in to post a comment.