প্রেমিকা কলেজ ছাত্রী পলি বেগমের নানার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় প্রেমিক জাবেদ হোসেনের লাশ উদ্ধার করছে পুলিশ। তবে ওই শিক্ষার্থীর পরিবার জাবেদকে মানষিক ও শারীরিকভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নিহতের পরিবার । এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী এলাকার ওই শিক্ষার্থীর নানার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদ হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত যুবক একই উপজেলার পূর্ব হাসন্দি এলাকার সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কলেজ পড়ুয়া শিক্ষাথী পলি বেগমের সাথে জাবেদ হোসেনের প্রেমের সর্ম্পক রয়েছে। দীর্ঘদিন ধরে দুইজনের মধ্যে এ সম্পর্ক চলে আসছে। কিন্তু তাদের সম্পর্ক উভয়ের পরিবার মেনে নেয়নি। এ সুবাধে গোপনে বিয়ে করার জন্য সকালে ওই শিক্ষার্থীর নানার বাড়িতে যায় জাবেদ। এসময় তাকে নানাভাবে লাঞ্চিত করা হয়। এর পর দু-পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে কোন এক সময়ে ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সে আত্নহত্যা করে বলে প্রচারনা চালায় কলেজ ছাত্রীর পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নিহত যুবকের লাশ উদ্ধার করে।
এ দিকে স্থানীয়রা জানায়, জাবেদ হোসেনকে ওই ছাত্রীর পরিবারের লোকজন কালিবাজার এলাকা থেকে রাতের কোন এক সময়ে ধরে নিয়ে যায়। এরপর তাকে বেদম মারধর করে। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে দাবী করেন তারা।
সদর থানার ওসি তদন্ত মোসলেহ উদ্দিন জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত জাবেদ একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত ছিল।
You must be logged in to post a comment.