লক্ষ্মীপুরের রামগঞ্জে ঝুঁকিপূর্ন ব্রীজ, দূর্ঘটনার আশংকা

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
রবিবার, ৯ আগস্ট, ২০২০, ৩:৪৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঝুঁকিপূর্ন ব্রীজ, দূর্ঘটনার আশংকা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজার ব্রীজটি  অর্ধযুগ থেকে  একটি অংশ ধসে গিয়ে, রেলিং ভেঙ্গে ও  বিভিন্ন স্থানে ফুটো হয়ে  ঝুঁকিপূর্ন হয়ে আছে।

এ ব্যাপারে কর্তৃপক্ষ  কার্যকর ব্যবস্থা গ্রহন না করায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন ঝূঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে৷ যে কোন সময়  বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।

সোনাপুর বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন পাটোয়ারী জানান, সোনাপুর বাজারটি বৃহত্তর নোয়াখালী জেলার  ঐতিহ্যবাহী ও রামগঞ্জ উপজেলার মধ্যে সর্ববৃহত্তম বাজার। এ বাজারে প্রতিদিন আশপাশের উপজেলাসহ অত্র উপজেলার  বিভিন্ন  হাট বাজার থেকে হাজার হাজার ব্যবসায়ী ও মানুষ পাইকারী ও খুচরা মালামাল ক্রয়ের জন্য আশা যাওয়া করে৷ বাজারের মাঝখানে এ ব্রীজটি    প্রায় অর্ধযুগ ঝুঁকিপূর্ন হয়ে আছে। আমরা বাজার  ব্যবসায়ীদের পক্ষ থেকে বহুবার পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছি কিন্তু  তাঁরা এ ব্যাপারে কোন  ব্যবস্থা গ্রহন করছেন না।

মানুষ প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়৷ ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মান করা অতিব জরুরি৷ এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাই।

রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী জানান, আমি আগামীকাল সরেজমিনে ব্রীজিটি দেখে,  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ