লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর ঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে সিফাত হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।মৃত সিফাত একই গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, পরিবারের সদস্যদের অগোচরে সিফাত বসতঘরের পাশের পুকুর ঘাটে খেলতে যায়। এসময় অসাবধানতাবসত পা পিছলে পড়ে পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ নেওয়াজ বলেন, হাসপাতাল আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।
You must be logged in to post a comment.