রায়পুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ আলী, লক্ষীপুর
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০, ৬:২৯ অপরাহ্ন
রায়পুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বাড়ির পাশের খালে একা হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ইমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ওই ওয়ার্ডের মোল্লা বাড়ির রুবেল হোসেনের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শিশুর চাচা মো. রাসেল জানান, ঘটনার সময় ইমন কাউকে না বলে একা খালে হাত-মুখ ধোয়ার জন্য যায়। এসময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। এক প্রতিবেশি চিৎকার দিলে ইমনকে পানি থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মাহমুদ তাকে (ইমন) মৃত ঘোষনা করেন।

চরমোহনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সুমন হোসেন জানান, শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ