রায়পুরের কেরোয়া ইউনিয়ন উপ-নির্বাচন ২০ অক্টোবর
লক্ষ্মীপুরের রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে উপ-নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হইবে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৩ শে সেপ্টেম্বর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, উপজেলা কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান কামাল করোনা আক্রান্ত হয়ে গত১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে মারা যান। সে কারনে এ ইউনিয়নটি চেয়ারম্যান শূন্য হয়ে যায়।
You must be logged in to post a comment.