লক্ষ্মীপুরের রায়পুরে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন মোড়ক ব্যবহার, ঢাকনাবিহীন খাদ্য সংরক্ষণ, নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় মুন লাইট চায়নিজ রেস্টুরেন্ট ও সাদিয়া বেকারীতে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুরে রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী এ অভিযান চালান।
সরেজমিনে জানাগেছে উপজেলার রাখালিয়া বাজারে অবস্থিত সৌদিয়া বেকারীর মালিক বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেকসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে তৈরী করে আসছিল। মুন লাইট চায়নিজ রেস্তোরাঁয় নোংরা পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করছিল। এমন সংবাদের ভিক্তিতে উপজেলার এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আখতার জাহান সাথী অভিযান চালান।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন, এ ভ্রাম্যমান আদালতের অভিযান ততদিন অব্যাহত থাকবে যে পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা ফিরে না আসবে।
You must be logged in to post a comment.