রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মত বিনিময় সভা

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৯ অপরাহ্ন

আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর সোনাপুর বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেলাল আহমেদ বেলাল।

(১৮ সেপ্টেম্বর) শুক্রবার, সোনাপুর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত পাটোয়ারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বেলাল আহমেদ বেলাল, সোনাপুর বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আটিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর রঞ্জন সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপু সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, উপজেলা যুবলীগের নেতা রনি বনিক, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম লেদু মাল, বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আটিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুমনা আটিয়া, ছাত্রলীগ নেতা নিজাম ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজারের উন্নয়নের স্বার্থে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে সমর্থন জ্ঞাপন করবেন বলে সবাই একমত পোষণ করছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ