রামগঞ্জ পৌর নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে পরির্বতনের সুর

মোহাম্মদ আলী, লক্ষীপুর
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৫ অপরাহ্ন

বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তফসিল ঘোষনা না হলেও নির্বাচন কমিশন সভার নির্দেশনা ও সংবিধান অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে রামগঞ্জ পৌর সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ দিকে যতই সময় ঘনিয়ে আসছে ভোটার ও রাজনীতিক নেতাকর্মীদের মাঝে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদেরকে নিয়ে চুলচেরা বিশ্লেষন চলছে।

বিএনপি’র থেকে এ পর্যন্ত, রোমান হোসেন পাটোয়ারী ছাড়া সম্ভাব্য প্রার্থীর ব্যাপারে আলোচনা শুনা যাচ্ছে না।

তবে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দলের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ নানাভাবে প্রচার প্রচারনা করছেন।

বিভিন্ন তথ্যানুযায়ী জানা যায়, এ পর্যন্ত আওয়ামীলীগ থেকে সম্ভাব্যপ্রার্থীরা হলেন, বর্তমান পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ এবং ঠিকাদার আকবর হোসেন।

জাতীয় পার্টির হয়ে ভোট করবেন, পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজী মোঃ মহসিন।

এদিকে গত এক সপ্তাহ যাবত পৌর এলাকা ঘুরে বিভিন্নশ্রেনী পেশার ভোটারদের মাঝে মেয়র পদে পরিবর্তনের সুর শুনা যাচ্ছে।

এ সময় এলাকাবাসী ক্ষোভের সাথে পৌরসভা এলাকার জরাজীর্ন রাস্তাঘাট, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা আর্বজনা, পানি সরবরাহ, অপরিকল্পিত বাড়িঘর নির্মান, নিরাপদ ও সৌন্দর্য বর্ধক লাইটিং এবং সিসি ক্যামরা, সড়ক জুড়ে সিএনজি ও রিক্সা ষ্ট্যান্ড দিয়ে পৌর চাঁদা আদায় করছে অপর দিকে মানুষের ভোগান্তি, মাদক বৃদ্ধিসহ নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সুযোগ ফেলে ব্যালেটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবেন বলে জানান।

পৌরসভার বাসিন্দা কামরুল, বিল্লাল হেসেন, শাহাদাত, মিজানসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী ও পৌরবাসী বলেন, রামগঞ্জ একটি প্রথম শ্রেনীর পৌরসভা। বর্তমান মেয়র তাঁর মেয়াদকালে পৌর শহরের কয়েকটি রাস্তা ছাড়া তেমন কোন উন্নয়ন করেননি। বিভিন্ন ওয়ার্ডে রাস্তা গুলো খানাখন্দে জরাজীর্ন হয়ে যানবাহনসহ মানুষ চলাচল করতে পারছে না। শহরে যত্রতত্রে ময়লা আবর্জনায় মশা, মাছিতে ভরে গেছে। মশা, মাছি নিধনে কোন উদ্যোগ নাই।

ড্রেনেজ ব্যবস্থা বৃদ্ধি ও সংস্কার না করায় একটু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, নিদিষ্ট স্থানে সিএনজি ও রিক্সা ষ্টান্ড না থাকায় সড়ক জুড়ে রয়েছে ষ্ট্যান্ড এসব নানা সমস্যায় পৌর এলাকা দিনদিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ