রামগঞ্জ নোয়াগাও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে রামগঞ্জ আওয়ামীলীগের কার্যালয়ে আনোয়ার খান টাওয়ারের রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন এর স্বাক্ষরিত এক দলীয়পত্রে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে শেখ সোহেল সভাপতি,মোঃ হুমায়ুন কবির সাধারন সম্পাদক, সহ সভাপতি জাকির হোসেন পাটোয়ারি, গিয়াস উদ্দিন পাটোয়ারি, মোঃ লিটন, মোঃ দুলাল, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক, মোঃ আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন মির্জা সহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
You must be logged in to post a comment.