রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাদুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের আবাসস্থল পরিদর্শন

মোহাম্মদ আলী, লক্ষীপুর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:১০ অপরাহ্ন
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাদুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের আবাসস্থল পরিদর্শন

লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আজ শুক্রবার দুপুরে  ভাদুর ইউনিয়নে অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসস্থল পরিদর্শন করেন৷

সরকারের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় অসহায় মুক্তিযোদ্ধাদের ঘর নির্মান যেন যথাযথ নিয়ম অনুযায়ী  প্রাপ্য মুক্তিযোদ্ধাই পান সেজন্য তালিকা প্রনয়নে  সরেজমিনে পরিদর্শন করেন৷

এই সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন, সদস্য উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, সাবেক উপজেলা চেযারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও মুক্তিযোদ্ধা সালেহ মোহাম্মদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, সরেজমিনে পরিদর্শন করে অবস্থা ও উপযোগিতার  পরিপ্রেক্ষিতে কমিটি কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। তাই সবাইকে অযথা হয়রানি ও কারো কাছে অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়।যদি কেউ অর্থ লেনদেন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং আবেদন নাকচ করা হবে।

পর্যায়ক্রমে সব ইউনিয়ন ও পৌরসভায় পরিদর্শন কার্যক্রম চলবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ