রামগঞ্জ উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৮:২২ অপরাহ্ন
রামগঞ্জ উপজেলা আ'লীগের কার্যকরী কমিটির সভা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা আজ শনিবার বেলা ১১টায় দলের অস্থায়ী   কার্যালয় খান টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ   পিন্টু্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল  আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ড. আনোয়ার খান।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিক উল্যা পাটওয়ারী, পৌর আ’লীগের সভাপতি ও  পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, জেলা মহিলা আ’লীগের সাধারন  সম্পাদক ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সহ সম্পাদক মহিউদ্দিন মাইনুসহ উপজেলা আ,লীগের কার্যকরীকরী কমিটির কর্মকর্তা ও সদস্যরা৷

সভায় ৩০ জানুযায়ী পৌর নির্বাচনে নৌকা প্রতিকের জয় নিশ্চিত করতে সবাই গন সংযোগ, প্রচার প্রচারনাসহ কার্যকরী ভুমিকা নিয়ে আলোচনা ও ইউনিয়নসহ বিভিন্ন মেয়ার্ত্তীন কমিটির বিষয় আলোচনা হয়৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ