রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সমৃদ্ধি কামনা করছেন ওসি আনোয়ার হোসেন  

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ৮:১৫ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।

আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার  সকাল ১১ টায়, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এর সাথে রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময়  বৈশ্বিক মহামারী করোনায় সম্মুখ যোদ্ধা হিসাবে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি । একদল তরুন সাংবাদিক রামগঞ্জ অনলাইন প্রেসক্লাব নামে একটি সংগঠন চালু করায় সাধুবাদ জানান তিনি। ।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিদিনের সংবাদের রামগঞ্জ প্রতিনিধি, দৈনিক লক্ষ্মীপুর সমাচারের স্টাফ রিপোর্টার ও রামগঞ্জ কন্ঠের সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক, সমকাল পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি, বাংলার আলো বিডি ডট কম এর সম্পাদক মোঃ জাকির এইচ সুমন,

সহ- সভাপতি দৈনিক করোতোয়া রামগঞ্জ প্রতিনিধি, প্রতিদিন সময় ডট কম এর সহ সম্পাদক জসিম গাজী অর্থ সম্পাদক, বাংলাদেশ সমাচার পত্রিকা রামগঞ্জ প্রতিনিধি ও শিরোমণি অনলাইনের ব্যুরো প্রধান সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেএসি নিউজ টিভি অনলাইনের মোঃ ছায়েদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক অণ্যদৃষ্টির জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক, নগর সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সদস্য, রামগঞ্জ বার্তা ও রামগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ তামজীদ হোসেন রুবেল প্রমুখ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ