সোমবার সকাল ১১ টায়, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সাথে রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়কালে বলেন, রামগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে প্রেসক্লাব হয়ে হয়ে উঠে, আর উঠেনি।
কিন্তু একদল তরুন সাংবাদিক রামগঞ্জ অনলাইন প্রেসক্লাব নামে একটি সংগঠন চালু করেছে। আমি সংগঠনটিকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, সংবাদ প্রচার, প্রচারেই হচ্ছে প্রসার। সরকারের যেসব উন্নয়ন প্রকল্প আছে বা যেসব উন্নয়ন ভাবনা আছে, এগুলো প্রচারের জন্য মিডিয়ার কোন বিকল্প নেই।নির্বাহী কর্মকর্তার সাথে অনলাইন প্রেস ক্লাবের শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অফিসের জন্য রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ টি দেওয়াল ঘড়ি উপহার দেন, নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রতিদিনের সংবাদের রামগঞ্জ প্রতিনিধি, দৈনিক লক্ষ্মীপুর সমাচারের স্টাফ রিপোর্টার ও রামগঞ্জ কন্ঠের সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক, সমকাল পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি, বাংলার আলো বিডি ডট কম এর সম্পাদক মোঃ জাকির হোসেন সুমন,যুগ্ন- সম্পাদক, গনকন্ঠের রামগঞ্জ প্রতিনিধি, আমার খবর বিডি ডট কমের সম্পাদক মোঃ পারভেজ হোসাইন, অর্থ সম্পাদক, বাংলাদেশ সমাচার পত্রিকা রামগঞ্জ প্রতিনিধি ও শিরোমণি অনলাইনের ব্যুরো প্রধান সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেএসি নিউজ টিভি অনলাইনের মোঃ ছায়েদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক অন্যদৃষ্টির মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক, নগর সংবাদের প্রতিনিধি মিজানুর রহমান, সংগঠনের সাধারণ সদস্য, রামগঞ্জ বার্তা ও রামগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ তামজীদ হোসেন রুবেল, রামগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার নুর হোসেন রিপন ও মোঃ তারেকুল ইসলাম প্রমুখ।
You must be logged in to post a comment.