রামগঞ্জে ২১ আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮:৪১ অপরাহ্ন

ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার বিকালে আওয়ামীলীগের কার্যালয়, রামগঞ্জ পৌর শহরস্থ আনোয়ার খান টাওয়ারে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সাবেক মেয়র বেলাল আহমেদের সঞ্চালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামসু,বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর ভূইয়া সুমন,কাউন্সিল আহসান হাবীব,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল হাসান,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন,যুবলীগ নেতা সবুজ ভূইয়া, জনি বনিক,জসিম উদ্দিন, রাজু পাটোয়ারি,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, সহ সভাপতি ফরিদ খলিফা,যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী সবুজ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঁটিয়া, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অপু, আশরাফ রাজু, ফজলে রাব্বি জয় প্রমখ।

সভায় বক্তারা ২১ শে আগস্ট বোমা হামলাকারীদের পাশাপাশি এর পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান। সভা শেষে ২১শে আগস্ট নিহতদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ