রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

মোহাম্মদ আলী, লক্ষীপুর
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ১০:৪৫ অপরাহ্ন
রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

লক্ষ্মীপুরের  রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম  জন্মদিন উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই সোমবার বিকেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে (খান টাওয়ারে) অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আকম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সেক্রেটারী ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,৩নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সেক্রেটারী মেহেদী হাসান শুভ, দরবেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহাগ হাজী প্রমুখ।

মিলাদ মাহফিল শেষে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এছাড়া মিলাদ মাহফিল দোয়া এবং আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ