রামগঞ্জে সড়কের বেহাল দশা, দেখার যেন কেউ নেই
লক্ষ্মীপুরের রামগঞ্জের পৌর সাবেক সরকারি কলেজ গেট (নাজিম গেট) ও রামগঞ্জ আলিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ।
এ সড়কটি দিয়ে বর্তমানে মানুষ ও মাল বাহী গাড়ি চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে রামগঞ্জ সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল।
স্থানীয়রা বলছেন, গত ৫ থেকে ৬ বছর পূর্বে নামমাত্র রিপারিং হয়। রিপেয়ারিং করার পর থেকে ৬ মাসের মাথায় আবার পুনরায় পূর্বের মতো বিলীন হয়ে যায়।
You must be logged in to post a comment.