লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত ২ সন্তানের জনক বিল্লাল হোসেন(৩৮) কে আজ সকাল ১০টায় আটক করেন রামগঞ্জ থানা পুলিশ।
আটককৃত বিল্লাল হোসেন উপজেলা চন্ডীপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের বৈরাগী বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে।
শিশুটি একই বাড়ির ফিরোজ আলমের মেয়ে।
শিশুটির দাদী আমেনা বেগম জানান, গতকাল বিল্লাল হোসেনের স্ত্রী, সন্তান ঘরে ছিল না। এ সুযোগে সে আমার নাতনিকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং শরীরের বস্ত্র খুলে গোপন অঙ্গ গুলিতে হাত দেয় ও ধর্ষনের চেষ্টা করে। মেয়েকে না দেখে তার মা তাকে ডাক দিলে বিল্লাল তাকে দ্রুত ছেড়ে দেয়।
এ সময় শিশুটির অবস্থা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি অকপটে সব বলে দেয়। ১৫/২০ দিন আগেও বিল্লাল একই ঘটনা ঘটিয়েছে । পরে শিশুর পিতা ফিরোজ আলম স্থানীয় মেম্বারকে জানালে মেম্বারের পরামর্শ অনুযায়ী থানায় মামলা করে। রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরীসহ পুলিশ রাত থেকে অভিযান পরিচালনা করে সকাল ১০টায় থানা এলাকা থেকে বিল্লালকে আটক করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিশুর পিতা ফিরোজ আলম থানায় লিখিত অভিযোগের পরপরই অভিযান পরিচালনা করে অভিযুক্ত বিল্লালকে আটক করা হয়েছে এবং শিশুটির জবানবন্দী রেকর্ড করার জন্য বিঞ্জ আদালতে প্রেরন করা হয়।
You must be logged in to post a comment.