লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপি যুবলীগের সভাপতি প্রার্থী মুরাদ হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ তোলে বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে করেন৷
সংবাদ সম্মেলনে মুরাদ হোসেন বলেন, আমার পিতা মোঃ ওয়াদুধ মিয়া একজন মুজিব আদর্শের সৈনিক ছিলেন ও তিন চন্ডিপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের দুঃসময়ে সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে নানা ভাবে প্রতিপক্ষ দলের নেতাদের হাতে লাঞ্জিত হয়েছে।
একজন স্বচ্ছ রাজনীতিক নেতা হিসেবে আমার বাবার সুনাম থাকায় শীর্ষস্থানীয় নেতাদের সাথে যোগযোগ করে চন্ডিপুর ইউপি যুবলীগের সভাপতি হিসেবে প্রস্তুতি নিচ্ছি। ইউনিয়নে সংগঠনের দুর্গ তৈরী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমার জনপ্রিয়তা দেখে একটি মহল ঈর্ষানিত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গত ২/৩ দিন পুর্বে একটি ফ্যাক আইডি থেকে আমাকে জড়িয়ে মিথ্যা,বানোয়াট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে।
আমি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মোঃমুরাদ হোসেন আরো বলেন,আমি কখনো মাদকের সাথে জড়িত ছিলাম না,এখনো নেই। শুধু মাত্র যুবলীগের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।
You must be logged in to post a comment.