ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মডেল মসজিদের কার্যক্রম পরিদর্শন করেন।
রোববার বিকেলে রামগঞ্জ বকসীবাড়ির সামনে নির্মানাধীন ওই মডেল মসজিদ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয় বিভাগ) মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার (বাদল), আনিসুজামান সিকদার পরিচালক ইমাম প্রশিক্ষন একাডেমী, মোঃজাকির হোসেন উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, লক্ষ্মীপুর জেলা উপ-পরিচালক আশিকুর রহমান, জেলা ফিল্ড অফিসার মোরশেদ আলম, রামগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজার ও লাশ দাফন কাফন কমিটির সমন্বয়ক মোঃ শামসুল ইসলাম, উপজেলা লাশ দাফন কাফন কমিটির সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসাইন প্রাইম সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.