লক্ষ্মীপুরের রামগঞ্জ ও সোনাপুর বাজারে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভেজাল পন্য, মেয়াদ উত্তীর্ণ খাবার, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৮টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা
মঙ্গলবার দুপুরে সোনাপুর বাজারের ভাই ভাই স্টোর (মুদি দোকান)’র ১০ হাজার টাকা, রাজধানী ব্রেড এন্ড বিস্কুট ৭হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর (মুদি দোকান)’র ২হাজার টাকা, চিটাগাং বেকারী ৫হাজার টাকা, আল শেফা মেডিসিন ৩ হাজার টাকা, অপু ফার্মেসী ৫ হাজার টাকা, কলেজ বেকারী ৫ হাজার টাকা ও শাহজাহাল বেকারীর ৫হাজার টাকাসহ ৪২ হাজার টাকা জরিমানা করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ, বিএসটিআই কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও রামগঞ্জ থানার সাব ইন্সফেক্টর মোঃ মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.