লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএসটি আই এর অনুমোদন না থাকায়, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, ঢাকনাবিহীন খাদ্য সংরক্ষণ, কর্মচারী এবং দোকান মালিকের মুখে মাক্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ধারায় ট্রেস্ট ড্রিংকিং ওয়াটার কোম্পানী, আয়েশা রেষ্টুরেন্ট ও কাজী হোটেলে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রামগঞ্জ পৌরসভার রতনপুর এবং রামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
সরেজমিনে জানাগেছে, রামগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড রতনপুরে অবস্থিত ট্রেস্ট ডিংকিং ওয়াটার কোম্পানী অনেক দিন যাবত বিএসটি আই এর অনুমোদন কাগজ পত্র ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত পানি বাজার জাত করে আসছেন, যার অপরাধে ড্রিংকিং ওয়াটার কোম্পানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য দিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, ঢাকনাবিহীন খাদ্য সংরক্ষণ, কর্মচারী এবং দোকান মালিকের মুখে মাক্স না থাকার কারনে রামগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী আয়েশা রেষ্টুরেন্টে ৭ হাজার এবং কাজী হোটেল কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদলতের অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সাথে উপস্থিত ছিলেন পুলিশ সহ সাংবাদিকবৃন্দ।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান ততদিন অব্যাহত থাকবে যে পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতা ফিরে না আসবে।
You must be logged in to post a comment.