আসন্ন ঈদুল আযহা’কে সামনে রেখে গ্রাহকদের এবং কোরবানির পশু ক্রয় করতে আসা সাধারন মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করনে টাউট-বাটপার-মলমপাটিসহ ছিনতাইকারীদের হুঁশিয়ার করণে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন রামগঞ্জ শহরস্থ ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ সোনাপুরস্থ পশুর হাটে বিরামহীন অভিযান চালিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা ওই অভিযান চালান তিনি।
এসময় ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রাহকদের সাথে লেনদেনে সতর্ক থাকার জন্য ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানানোর পাশাপাশি ব্যাংক সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা সচল রাখাসহ গ্রাহক এবং স্টাফদের মাস্ক ব্যবহার বাধ্যতা মূলক করণের উপর গুরুত্বারোপ করেন।
পরে ওসি আনোয়ার হোসেন রামগঞ্জ পাটবাজার, নূরপ্লাজা, নিউমার্কেট, মৌলভী বাজার, সোনাপুর চৌরাস্তায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে পশুর হাটে আভিযান পরিচালনা করেণ। এসময় হাটের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে হাটে অবস্থান নেওয়া ছদ্দবেশি টাউট, বাটপার, ছিনতাইকারীদের স্থান ত্যাগ করার জন্য আল্টিমেটাম ঘোষণা দিয়ে পশুর হাট চলাকালীন সময় সার্বক্ষনিক পুলিশ টহল নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.