রামগঞ্জে বেগম রোকেয়া দিবসে চার জয়িতাকে সংবর্ধনা

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৮:৫৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুধবার দুপুরে রোকেয়া দিবসে ৪ জয়িতাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ বোরহান উদ্দিনের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন,বিআরডিবিএ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, কান্তা নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম মাষ্টার প্রমূখ।

সংবর্ধিত জয়িতারা হচ্ছেন দঃ দাসপাড়া গ্রামের ইউপি সদস্য খাতুন জিন্নাত রেশমা, শ্রীপুর গ্রামের শাহীনুর বেগম,দঃ শ্রীরামপুর গ্রামের কাজল আক্তার ও হানুবাইশ গ্রামের পারভিন বেগমসহ ৪নারী জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের পুর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে নারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ