রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৭:৪৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে তালিকাভুক্তির আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে আবেদনকারী মুক্তিযোদ্ধা এবং আবেদনকারীদের স্বাক্ষী মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে বৃহস্পতিবার ১২/১১/২০২০ইং সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দু’দিন ব্যাপী ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

যাচাই বাছাই কার্যক্রমের প্রারম্ভে যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা স্বাগত বক্তব্যে আবেদনের অন্তর্ভুক্তির বিবরণ তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়াদি মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মানিক মাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সুফি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু নাছের মন্টু, মকবুল আহম্মেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আবুল কাশেম মাষ্টারসহ অনেকে। সহযোগীতায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন।

উপজেলা সূত্রমতে-মুক্তিযোদ্ধার মূল তালিকা থেকে বাদ পড়া যে-সকল বীর মুক্তিযোদ্ধাগণ তালিকায় অন্তর্ভুক্তি চেয়ে ২০১৬ ইং সনে অনলাইনে আবেদন করেছিলেন- সে আবেদনের প্রেক্ষিতে রামগঞ্জে জামুকা প্রেরিত সেই সকল মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম চলবে ১২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২০ইং পর্যন্ত। এসময় যারা অনুপস্থিত থাকবেন তাদের শুনানি ১৬ নভেম্বর ২০২০ইং রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রামগঞ্জ যাচাই বাছাই কমিটির সদস্য সচিব তাপ্তি চাকমার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ