রামগঞ্জে প্রাইভেট হাসপাতালে  অভিযান ৩টি বন্ধের নির্দেশ 

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৩:০৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে  প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গতকাল  বিকেলে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃআবদুল গাফফার৷ এ সময় তিনি ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে  বৈধ কাগজপত্র না থাকায় রয়েল হাসপাতাল ও মা-মনি ডায়াগনস্টিক সেন্টারসহ ৩টি বন্ধ করার নির্দেশ এবং বায়োপ্যাথ, উপশম,মেডিকা হাসপাতালসহ ৪টি হাসপাতালকে কাগজপত্র নবায়ন করার জন্য অধিক ৪৫দিন পর্যন্ত মৌখিকভাবে সময় নির্দেশ দেন৷

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃগুনময পোদ্দার,  সিজিল সার্জেন্ট অফিসের মেডিকেল অফিসার ডাঃ রায়হান প্রমূখ৷

সূত্রে জানা যায়, রামগঞ্জে ১০টি হাসপাতাল ও ১৪টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে৷ এ মধ্যে ইনসাফ, ডিজিটাল, রামগঞ্জ ল্যাব, মা-মনি  ও রয়েল ও সিটি হাসপাতাল এ ২টিসহ  ৭টির কোন প্রকার বৈধ কাগজপত্র নেই৷ অপূর্ব,  আল ফারুক, মেডিকা হাসপাতালসহ ৪টি প্রতিষ্ঠানের সম্পূন্ন কাগজ পত্র রযেছে৷ বাকী  হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কারো ৩০ ভাগ থেকে ৫০ ভাগ কাগজপত্র  অথবা নবায়ন নেই৷

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার জানান, সিভিল সার্জেন্ট স্যার গতকাল বিকেলে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান দেন৷ এ সময় তিনি কোন প্রকার কাগজপত্র না থাকা ৩টি বন্ধের নির্দেশ ও কাগজপত্র আছে এবং নবায়নের জন্য আবেদন করছে এমন হাসপাতাল গুলোকে অধিক ৪৫দিন পর্যন্ত সময় দিয়েছে৷

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জেন্ট ডাঃআবদুল গাফফার জানান, পর্যায়ক্রমে রামগঞ্জের প্রতিটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান দেওয়া হবে৷ কারো কাগজপত্র ঠিক না থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ