লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ করে তারা।
সভাপতি শহিদুল্লাহ শহিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সেলিম হোসেন পাটোয়ারী, বিদ্যুতসাহী সদস্য আবুল খায়ের ভূইয়া, অভিভাবক সদস্য শেখ আবুল বাসার, আবুল কাশেম ভূইয়া, যুবলীগের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন পাটোয়ারী বলেন, সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কে টিউশন পরিশোধ করতে বলা হয়েছে। কিন্তু এসাইনমেন্ট বাবদ অর্থ আদায় করা হয়নি। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং টেস্ট পরীক্ষায় অকৃতকার্য কিছু শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ না করার কারণে আমার সাথে অনেকের বিরোধের সৃষ্টি হয়। কিছুদিন আগে স্থানীয় সাংসদ বিদ্যালয়ের জন্য ১৫ টন গম বরাদ্দ দেন
আমরা বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কাজ শেষ করে অডিটোরিয়ামের ফ্লোর ঢালাই এবং ওয়াশরুম সংস্কার করি এর কিছুদিন পর রুবেল পাটওয়ারি এবং সাবেক ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস ভূঁইয়া আমার কাছ থেকে উক্ত কাবিখা হইতে চাঁদা দাবি করে চাঁদার টাকা না পেয়ে তারা বিগত ৮ নভেম্বর তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মানববন্ধন করে।
You must be logged in to post a comment.