লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বরিয়াইশ ওয়ার্ড আ‘লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বরিয়াইশ পাটোয়ারী বাড়ি মাঠে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
বরিয়াইশ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও কেন্দ্রী আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মামুনুর রশিদ রুবেল,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক মেহেদী হাসান কামরুল,রামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোর্শেদুল আমিন বাবু, সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্ত, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক তানবির হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন,কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আজিজুল হক ডালিম প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসের কর্মসূচী সমাপ্ত করে।
You must be logged in to post a comment.