রামগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বুধবার (২২ জুলাই) দুপুর ১২ টায় ১২ জন প্রতিবন্ধীর মাঝে ১২টি হুইল চেয়ার বিতরন করেন।
জানা যায়, উপজেলার নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সমাজসেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিঠি চালাচালি করে ১২টি হুইল চেয়ার বরাদ্ধ পান। উক্ত হুইল চেয়ারগুলি আজ উপজেলা পরিষদ প্রাঙ্গনে পৌরসভার কলচমা গ্রামের প্রতিবন্ধী শামীমা ইয়াছমিন, রতনপুর গ্রামের আবদুর রশিদ, করপাড়া ইউনিয়নের মধ্যকরপাড়া গ্রামের আজিম শরিফসহ ১২ জন প্রতিবন্ধির মাঝে বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে প্রমূখ।
You must be logged in to post a comment.