রামগঞ্জে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ০৬

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৭:৪৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জে তুচ্ছ ঘটনা ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০৪ আগস্ট) বিকাল ৫.৩০ মিনিটে রামগঞ্জের ৮নং করপাড়া ইউনিয়নের ফতেপুর বড় ব্রীজের গোড়া, দিঘির পাড় এবং ফতেপুর মাইঝের বাড়ির ও মসজিদ বাড়ির মেইন সড়কে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ছয়জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে রাতেই বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন গুরুতর আহত রিয়াদ হোসেনের বাবা সাহাব আলী।সূত্রে জানা যায়, করপাড়া ইউনিয়নের মসজিদ বাড়ির আনিসুর রহমান আনিস(২৮) ও মাইজের বাড়ির হারুনুর রশিদ(৫৮) গংদের সাথে একই বাড়ির (মাইজের বাড়ি) সাহাব আলী(৫০), ফারুক হোসেন(৩৬) ও মিঠুর(২৫) সাথে পূর্ব শত্রুতার জের ধরে ভিবিন্ন সময় কথা কাটাকাটিসহ একপক্ষ অপরপক্ষকে অশ্লীল ভাষায় গালমন্দ করতো। সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের তর্কবিতর্কের একপর্যায় মারামারির সৃষ্টি হয় এবং দফায় দফার মারামারির ঘটনা ঘটে।

এসময়, রিয়াদ হোসেন(২৩), মিঠু(২৪), আব্দুর রহিম(৬০), বাবু(২৭), নুরআলম(৫০), রনি(২৩) আহত হন। যাদের মধ্যে গুরুতর আশংকাজনক অবস্থায় মাইজের বাড়ির সাহাব আলীর ছেলে রিয়াদ হোসেনকে মাইজদি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে মোহাম্মদীয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই এসহাক ও সোহাগের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্ত পরিবেশের সৃষ্টি করে।

এবিষয়ে রাতেই বাদী হয়ে, আনিস, বেলাল, রনি, পলাশ, কুসুম আলী ও হারুনকে আসামী করে ৬ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন গুরুতর আহত রিয়াদ হোসেনের বাবা সাহাব আলী মামলার বাদী সাহাব আলী জানান, আনিস ও তার লোকজন আমাদের ঘরের সামনে দিয়ে প্রতিনিয়ত ১০-১২টি ছাগল ক্ষেতে আনা নেওয়া করতো। আমাদের সমস্যা হওয়ার কারনে তাকে নিষেধ করলে সে অকথ্য ভাষায় গালাগালি করতো। তার কাছে এলাকাবাসী একপ্রকার জিম্মি। কেউ কিছু বললে তাকে সে মারধর করে। সর্বশেষ গতকাল এ বিষয়ে তার সাথে আমাদের বাড়ির ফারুকে কথা কাটাকাটি হওয়াকে কেন্দ্র করে সে আমাদের উপর হামলা চালায়। এসময় আমার ছেলে রিযাদ বাড়ি থেকে দোকানে আসার পথিমধ্যে তাকে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুতর আহত ও জখম করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয় মামলার আসামী আনিসুর রহমান জানান, কিছুদিন পূর্বে একটি শালিসকে কেন্দ্র করে নুরে আলমের ছেলে মিঠু আমার নিকট চাঁদা দাবী করে। এরপর আমার নামে ফেসবুকে ফেক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর মিথ্যা পোস্ট করে আমাকে হেয় করতে থাকে। এনিয়েই মূলত ঝামেলার সৃষ্টি হয়।

রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এবিষয়ে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ