লক্ষ্মীপুরের রামগঞ্জে নবাগত ইউ এন ও তাপ্তি চাকমা’র সাথে চলমান করোনা কালীন সময় রামগঞ্জ উপজেলা ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯/০৭/২০২০ইং সকালে উপজেলাস্থ ইউ এন ও কার্যালয়ে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা লাশ দাফন কমিটির সভাপতি পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: সেলিম হোসেনের নেতৃত্বে মতবিনিময়ে অংশগ্রহণ করেন লাশ দাফন কমিটির সদস্য মো: মোরশেদ আলম, মাও: এমরান হোসেন, মো: নূর আলম, মো: সোহেল হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: ইউনুছ বেলাল।
মতবিনিময় কালে ইউ এন ও তাপ্তি চাকমা রামগঞ্জ লাশ দাফন কমিটির খোঁজখবর নেন এবং সদস্যগণ তাদের স্বেচ্ছা-কার্যক্রমের বিস্তারিত তথ্যাদি ইউ এন ও’কে অবহিত করেন।
পরে লাশ দাফন কমিটির পক্ষ থেকে নবাগত ইউ এন ও তাপ্তি চাকমা’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
You must be logged in to post a comment.