লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নভুক্ত পশ্চিম করপাড়ার আন্দিরপাড়ে বার্ষিক ময়দান আয়োজনে মতানৈক্যে ও হ-য-ব-র-ল পরিস্থিতির উদ্ভব।সূত্রমতে, ঐতিহ্যগতভাবে ধর্মীয় ও সামাজিক আয়োজনের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় বুধবার ১০ ফেব্রুয়ারি করোনা মহামারী ও স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে প্রশাসন, জনপ্রতিনিধি ও ময়দান কমিটি যৌথভাবে আলোচনা করে স্বল্প পরিসরে উক্ত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়।
কিন্তু প্রশাসন, জনপ্রতিনিধি ও ময়দান কমিটির উপরোক্ত সিদ্ধান্তের তোয়াক্কা না করেই কতিপয় ব্যক্তি তাদের নিজস্ব উদ্যোগে বিগত বছরের ন্যায় উক্ত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এব্যাপারে ময়দান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কয়েকজন জানান, আমরা দেশের উদ্ভূত পরিস্থিতিতে সরকারের বিধি-নিষেধ ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে স্বল্প পরিসরে সিদ্ধান্ত মোতাবেক এবারের অনুষ্ঠানটি আয়োজন করছি। এর বাইরে কেউ কোনরূপ বিকল্প আয়োজন করলে বা কোনও অপ্রিতিকর ঘটনা ঘটলে আমরা সেটার দায়-দায়িত্ব নিতে পারবোনা।
অন্যদিকে বিকল্প পন্থায় আয়োজকের কয়েকজন জানান, তাদের আয়োজন সম্পর্কে কমিটির বা প্রশাসনের কেউই অবগত নয়। পূর্বে যেভাবে আয়োজন করা হতো আমরা সেভাবেই করছি। আর যদি বড় পরিসরে তবারক হিসেবে শিন্নির আয়োজন না করা হয় তবে ভবিষ্যতে আর এরূপ আয়োজন করা যাবে না। তাই আমাদের এরূপ আয়োজন।
স্থানীয় কয়েকজন জনান, আধিপত্য, পেশিশক্তি, অপ-রাজনীতি, দুধ-গুঁড়ের ব্যবসা সহ নানানমুখী সুবিধাভোগীদের জন্যই এখন এই ময়দানের বিশাল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।এ রিপোর্ট লেখা পযর্ন্ত এখন ময়দানের কার্যক্রম চলছে।
You must be logged in to post a comment.