রামগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮:৪২ অপরাহ্ন

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি লক্ষ্মীপুরের রামগঞ্জ শাখার উদ্যোগে প্রতিবারের মত  রোববার ২৮ ফেব্রয়ারী পালিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৫তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় কোভিড ও ডায়াবেটিস,প্রতিরোধে বাঁচবে জীবন এ প্রতিপাদ্যেকে ধারণ করে রামগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা মূলক র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট চক্ষু ডাক্তার মোখলেছুর রহমানের  সভাপতিত্বে সমিতির সাধারন সম্পাদক মাহবুব খান ফাহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি হোসেন আহম্মেদ, যুগ্ন-সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আবদুস সাত্তার লাতু, মো.দেলোয়ার হোসেন দেলু, শেখ মো. আবু তাহের, আবুল কালাম খোকা, হেলথ এডুকেটর মো. মনির হোসেন, ল্যাব.সহকারী হাফিজ চৌধুরী, সাংবাদিক মনির হোসেন বাবুল, পাটোয়ারী হোসেন শরীফ সহ ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ