রামগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০, ২:১৬ অপরাহ্ন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ আগস্ট) সন্ধ্যায় শহরস্থ খাঁন টাওয়ারে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বেলাল আহম্মেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, পৌর যুবলীগের আহবায়ক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ন-আহবায়ক অপু মালসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ালীগের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি আনোয়ার হোসেন খান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, বাংলাদেশ সৃষ্টি হতো না। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতাকামী ৩০ লক্ষ বাঙালি ভাই-বোনের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা পরাজিত শক্তিরা যে ষড়যন্ত্র শুরু করেছিলো, তা আজও বন্ধ হয়নি। কিন্তু সকল ষড়যন্ত্রকে পদধুলিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। দেশের এই অগ্রগতিকে থামিয়ে দিতে স্বাধীনতা বিরোধী চক্র এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান।

সভায় আগামী ১৫ আগস্ট রামগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া-মোনাজাতসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ