রামগঞ্জে ছিনতাইকারী রাকিব গ্রেফতার, উদ্ধার করেছে মোটরসাইকেল ও মোবাইল

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ৮:১১ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জের বালুয়া চৌমুহনীর ব্র্যাক অফিসের সামনে অস্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় থানা পুলিশ ছিনতাইকারী রাকিব হাছানকে গ্রেফতারসহ ছিনতাইকৃত মোটরসাইকেল ও মোবাইলসেট উদ্ধার করেছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় ওসি তদন্ত এ কে ফজলুল হকের নেতৃত্বে এস আই মহসিন চৌধুরী, এ এস আই আ: হান্নান, এ এস আই মামুনসহ একাধিক পুলিশ অফিসার দীর্ঘ অভিযান শেষে বুধবার ২২/০৭/২০২০ইং সন্ধায় নোয়াখালী জেলার সোনাইমড়ী থানার জয়াগ ইউনিয়নের আমকি নামক স্থান থেকে ছিনতাইকারী রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতের স্বীকারোক্তি অনুযায়ী তার আস্তানা থেকে ছিনতাইকৃত মোটর সাইকেল ও মোবাইলসেট উদ্ধার করে।

থানা সূত্র মতে- গত শুক্রবার ১৭/০৭/২০২০ইং ভোরে ব্র্যাক অফিসের সামনে গ্রেফতারকৃত রাকিব হাছানের নেতৃত্বে একদল ছিনতাইকারী রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সমর দাসকে ব্যারিকেড দিয়ে অস্রের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল, মোবাইলসেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

সৃষ্ট ঘটনায় সমর দাস রামগঞ্জ থানায় এজহার দায়ের করেন। গ্রেফতারকৃত রাকিব হাসান সোনাইমুড়ীর আমকি গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ