রামগঞ্জে ছিনতাইকারীর কবলে কলেজ শিক্ষক

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুরঃ
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৮:২৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সমর দাস আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় রামগঞ্জ -সোনাইমুড়ি সড়কের বালুয়া চৌহমনী ব্রাক অফিসের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে শিক্ষক সমর দাস বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।শিক্ষক সমর দাস জানান , আজ ভোর সোয়া ৪টার সময় আমার নিজ বাড়ি রতনপুর গ্রাম থেকে কচুয়া বাস ষ্টান্ডে অপেক্ষায় থাকায় একজন আত্বীয়কে আনার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওয়ানা হই। বালুয়া চৌহমনী ব্রাক অফিসের নিকট পৌঁছালে একটি অটোরিকশা(সিএনজি) আমার মোটর সাইকেল গতি রোধ করে ।

আমি কিছু বুঝে উঠার আগে সিএনজি থেকে চার জন মুখোশদারী যুবক নেমে অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকাসহ মানিব্যাগটি নিয়ে পূর্বদিকে একই সিএনজিতে দ্রুত গতিতে চলে যায়। মোটর সাইকেল নাম্বার লক্ষ্মীপুর হ-১১-৫৩১৫।

উল্লেখ্য- একই স্থানে একই ভাবে গত কয়েকমাসের মধ্যে আলীপুর বাজারের ঔষধ ব্যবসায়ী বাবলুসহ ৩/৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ