লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া ৩টি মোবাইল সেট উদ্ধার এবং চুরি অভিযোগে জুয়েল, রুবেল ও মানিক তিনজন গ্রেফতার করে৷
থানা সূত্রে জানা যায়, গত ১১জুন গভীর রাতে কাউলিডাঙ্গা গ্রামেন শাহ আলমের বসত ঘরে অজ্ঞাত প্রবেশ করিয়া ৩টি মোবাইল সেট ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়৷
এ ব্যাপারে থানায় অভিযোগে মামলা রুজু হয়৷ মামলা তদন্ত কর্মকর্তা এসআই মহসিন চৌধুরী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল হকের নির্দেশনা অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ ৩১ জুলাই এএসআই শরীফুল,এএসআই শাহ আলম,এএসআই মামুন সহ বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল সেট ও চুরির সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করতে সক্ষম হয়৷
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, চুরির সাথে জড়িত তিনজনকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷
You must be logged in to post a comment.