রামগঞ্জে গ্রাম পুলিশ পুরুস্কৃত
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন কর্তৃক চন্ডিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড গ্রাম পুলিশ (চৌকিদার) অহিদ উল্লাহকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।
সকাল ১০টায় থানা প্রাঙ্গনে গ্রামপুলিশদের প্যারেড অনুশীলন শেষে থানা পুলিশ কাজে আন্তরিকতার সহিত সহযোগিতাসহ সার্বিক কাজ ভালভাবে করার কারনে তাকে এ পুরুস্কার প্রদান করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা এসআই মহসিন চৌধুরীসহ থানা এসআই, এএসআই ও বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশরা।
থানা অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌকিদার ও দফাদারদেরকে অপরাধ প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা ও নিজ নিজ গ্রামে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য বলেন।
You must be logged in to post a comment.