রামগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত ইউএনও মুনতাসির জাহান

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর
সোমবার, ২০ জুলাই, ২০২০, ১০:০০ অপরাহ্ন
রামগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত ইউএনও মুনতাসির জাহান

লক্ষ্মীপুরের রামগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।

রামগঞ্জে কর্তব্যরত মুনতাসির জাহান সদ্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বদলীর সংবাদে সোমবার (২০ জুলাই) সকালে রামগঞ্জ শহরস্থ স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীগণ ইউ এন ও কার্যালয়ে গিয়ে গান-কবিতা আবৃত্তির মাধ্যমে ইউ এন ও মুনতাসির জাহানের প্রতি তাদের ভালবাসা ব্যক্ত করেণ।

এসময় শিক্ষার্থীরা মুনতাসির জাহানকে তাদের আঁকা ছবিসহ নানান উপহার সামগ্রী প্রদান করেন।

সৃষ্ট ঘটনায় ইউ এন ও মুনতাসির জাহান আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং কোমলমতি শিক্ষার্থীদের কাছে টেনে তাদের খোঁজখবর  নেওয়ার পাশাপাশি অটোগ্রাফ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আবদার পূরণ করেন।

এসময় উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরীফুল্লাহ আশ শামস্, ডা: প্রীতম সাহা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইউনুছ মাষ্টারসহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ