রামগঞ্জে ঈদ আনন্দে ১ হাজার শ্রমিকের মাঝে চাউল বিতরণ

মোহাম্মদ আলী,লক্ষ্মীপুরঃ
শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৪:৪৫ অপরাহ্ন

করোনা মহামারীর মধ্যে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে ৩১ জুলাই শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ খান টাওয়ার প্রাঙ্গনে বিভিন্ন পেশাজীবি ১ হাজার শ্রমিকদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের নিজস্ব অর্থায়নে এই চাউল বিতরণের উদ্যোগ গ্রহন করেন রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম লেদু মাল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন হাজারী।

চাউল বিতরণ কাকর্যক্রমে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য জনি বনিক,রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক অপু মাল, শ্রমিকলীগ নেতা জিতু দেওয়ান, পৌর শ্রমিকলীগের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক হারুন খান, উপজেলা শ্রমিকলীগ নেতা মিরন,ইছাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হোসেন, লামচর ইউপি শ্রমিকলীগের সভাপতি আঃ কুদ্দুস মেম্বার সহ প্রমুখ ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ