লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃংখলা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহেমদ, ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসন ভূইয়া, ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুল হক মজিব, ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া প্রমূখ। সভায় উপজেলাব্যাপী বর্তমান আইনশৃংখলা সম্পর্কে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এছাড়াও রামগঞ্জের প্রবীন সাংবাদিক এবং যুগান্তর প্রতিনিধি আবু ছায়েদ মোহনের অসুস্থতার কারেন প্রসাশন ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে তার পাশে দাড়ানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
You must be logged in to post a comment.